অজেয় তারুণ্য: শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

অজেয় তারুণ্য: শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ : কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “অজেয় তারুণ্য” শীর্ষক বিশেষ কর্মসূচি।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার ঢাকার কাকরাইল আইডিইবি ভবনে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

শ্রদ্ধেয় গুরুজীর পরিচালনায় আয়োজিত দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে তারুণ্যের ইতিবাচক শক্তিকে জাগ্রত করা।

এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবেন কেবলমাত্র কোয়ান্টাম মেথড কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

অংশগ্রহণের যোগ্যতা হলো অষ্টম শ্রেণি থেকে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

প্রধান অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্যও রয়েছে সুযোগ।

নির্ধারিত সেন্টার, শাখা ও সেলে সকাল ১০টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে যুক্ত হওয়া যাবে।

অনুষ্ঠানটি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন একজন শিক্ষার্থীর জীবন বদলে দেওয়ার এক অনন্য সুযোগ।

Manual5 Ad Code

কোয়ান্টাম মেথডের মূল শিক্ষা—“The Science of L Quantum Method”—এর আলোকে তৈরি এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং আত্মোন্নয়নের নতুন প্রেরণা খুঁজে পাবেন বলে আয়োজকদের প্রত্যাশা।

যোগাযোগ: ০১৭৪৪৯৫৯৫৪৪, quantummethod.org.bd

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ