সিলেট রেঞ্জের ডিআইজি’র শ্রীমঙ্গল থানা পরিদর্শন ও মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

সিলেট রেঞ্জের ডিআইজি’র শ্রীমঙ্গল থানা পরিদর্শন ও মতবিনিময় সভা

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ নভেম্বর ২০২৫ : সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফেকুর রহমান বৃহস্পতিবার (৬ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন। নিয়মিত দ্বিবার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।

ডিআইজি মো. মুশফেকুর রহমান শ্রীমঙ্গল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। পরে অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি থানার রেজিস্টার, হাজতখানা, ফোর্স ব্যারাক, পুলিশ মেসসহ সার্বিক প্রশাসনিক ও আইন-শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম পরিদর্শন করেন।

Manual1 Ad Code

পরিদর্শন শেষে ডিআইজি মো. মুশফেকুর রহমান অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রেখে জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পুলিশ জনগণের আস্থার প্রতীক। প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্ব পালনের সময় জনগণের পাশে দাঁড়াতে হবে এবং অপরাধ দমনে প্রযুক্তি ও আধুনিক কৌশল ব্যবহারের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে।”

Manual2 Ad Code

ডিআইজি আরও বলেন, থানাকে হতে হবে জনগণের নিরাপত্তা ও সহযোগিতার কেন্দ্রবিন্দু। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দ্রুত সেবা প্রদানই জনগণের আস্থা অর্জনের মূল উপায়।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মো. রফিকুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

Manual4 Ad Code

দিনব্যাপী এই পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ