মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার অফিসের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার অফিসের শুভ উদ্বোধন

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ০৮ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় শহরের চৌমুহনীস্থ চাঁদনীঘাট রোডের উত্তরা মার্কেটের তৃতীয় তলায় পত্রিকার নতুন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মহসিন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডা. রাধাকান্ত দাশ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি-২০০০ লিমিটেডের প্লাটিনাম এক্সিকিউটিভ বশির আহমেদ হাজারী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহ্বায়ক ও কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক আলোকিত নিউজ এর জেলা প্রতিনিধি ডা. সৈয়দ কামরুজ্জামান, এবং দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি ডা. হিমাচল দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসটিনি-২০০০ এর প্লাটিনাম এক্সিকিউটিভ নুরুল ইসলাম সারজুল, সিলভার এক্সিকিউটিভ পান্না কান্তি পাল, সিনিয়র ডিস্ট্রিবিউটর নকুলেশ্বর দেবনাথ, সমাজকর্মী মনতোষ দাশ, বিনয় কান্তি দেবনাথ, তাপস দেব, দীপক দাস, এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন দৈনিক প্রভাতি বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কাশেম খান, মাসিক শ্রী গৌরবাণী পত্রিকার প্রতিনিধি সুবীর তালুকদার, সাপ্তাহিক মুক্তকথা পত্রিকার প্রতিনিধি প্রিয়াংকা পাল, ও চায়ের রাজরানী পত্রিকার সুখেন্দ্র কুমার দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম একটি সমাজের দর্পণ। দৈনিক ডেসটিনি দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য সংবাদ সরবরাহের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। মৌলভীবাজারে এর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক বলেন, “আমরা চাই মৌলভীবাজারের প্রতিটি প্রান্তের সত্য সংবাদ দেশব্যাপী পৌঁছাক। ডেসটিনি পত্রিকার এই নতুন উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

Manual2 Ad Code

শেষে অতিথিবৃন্দ কেক কেটে অফিসের শুভ উদ্বোধন করেন এবং দেশ, জাতি ও গণমাধ্যমের অগ্রগতি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ