রেঞ্জ ডিআইজি’র মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

রেঞ্জ ডিআইজি’র মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৫ নভেম্বর ২০২৫ : সিলেট রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। জেলা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর উন্নয়নসংক্রান্ত বিষয়সমূহ সরেজমিনে দেখতে শনিবার সকালে তিনি এ পরিদর্শন করেন।

Manual3 Ad Code

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকালে ডিআইজি মুশফেকুর রহমান পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাঁকে ফুলেল অভ্যর্থনায় স্বাগত জানান। পরে তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে আয়োজিত আনুষ্ঠানিক প্যারেড পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।

প্যারেড শেষে ডিআইজি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, সততা ও মানবিকতা—এই তিনটি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ের সদস্যরাই পুলিশের মুখ। তাদের আচরণ ও কর্মদক্ষতাই পুরো বাহিনীর ভাবমূর্তি গড়ে তোলে।” তিনি প্রযুক্তিনির্ভর পুলিশিং, সেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এরপর ডিআইজি পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি স্টোর, জিম সেন্টারসহ পুলিশ লাইন্সকেন্দ্রিক বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে খোঁজ নেন এবং সরকারি নথিপত্র যাচাই করেন। পাশাপাশি উন্নয়ন, সংস্কার ও দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

Manual5 Ad Code

পরিদর্শন শেষে ডিআইজি মুশফেকুর রহমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম, সমস্যা ও সমাধান নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

Manual3 Ad Code

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রফিকুল ইসলাম খান এবং জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ওসিসহ পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশ জানায়, ডিআইজি মহোদয়ের এই পরিদর্শন জেলা পুলিশকে আরও অনুপ্রাণিত করবে এবং সেবা প্রদানে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ