শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ‘পল্লী চিকিৎসক সম্মেলন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে উপজেলা জুড়ে কর্মরত পল্লী চিকিৎসকদের ব্যাপক উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্য

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। তিনি পল্লী চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে বলেন, “গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রথম সারির যোদ্ধা হলেন পল্লী চিকিৎসকগণ। স্বাস্থ্যসেবায় তাদের অবদান দেশের বিপুল জনগোষ্ঠীকে মৌলিক চিকিৎসা সুবিধার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতি ও সঞ্চালনা

সম্মেলনের সভাপতিত্ব করেন দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি ও পল্লী চিকিৎসক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক ভি. ডা. রাধাকান্ত দাস। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ভি. ডা. মোহাম্মদ মামুনুর রশীদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. ইসমাইল হাসান সোহেল।

সভাপতির বক্তব্যে ভি. ডা. রাধাকান্ত দাস বলেন,
“পল্লী চিকিৎসকরা সাধারণ মানুষের সবচেয়ে কাছের স্বাস্থ্যসেবাদাতা। এই শক্তিকে আরও প্রশিক্ষিত ও সংগঠিত করতে এই সম্মেলনের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

প্রধান বক্তার বক্তব্য

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. সবুজ আলী। তিনি বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন, সঠিক প্রশিক্ষণ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যেই জাতীয় পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।”

বিশেষ অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

কেন্দ্রীয় সহসভাপতি ভি. ডা. গোপেন্দ্র আচার্য রানু,

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য হেলেনা চৌধুরী,

কেন্দ্রীয় সহসভাপতি ভি. ডা. আবু আজম সিদ্দিকী,

কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ভি. ডা. মো. আলামীন মজুমদার,

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির,

সমাজসেবক ও বিএনপি নেতা মো. আতিকুর রহমান জরিফ,

লেমন গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সেলিম মিয়া,

Manual2 Ad Code

Dums ট্রেইনার ও ইউনিট ম্যানেজার ডা. আমেনা মৌ,

জেলা শাখার সভাপতি ভি. ডা. কেতকী রঞ্জন ভট্টাচার্য,

জেলা শাখার সাধারণ সম্পাদক ভি. ডা. মো. মুফিদুল ইসলাম মসিদ,

সরকারি শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ভি. ডা. মো. একরামুল কবীর,

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সনাকের সহসভাপতি কাজী আসমা আক্তার,

Manual1 Ad Code

জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ভি. ডা. মো. রৌশন মিয়া সহ আরও অনেকে।

শুভেচ্ছা ও অভ্যর্থনা পর্ব

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য ভি. ডা. এম এ আজিজ।
অভ্যর্থনা টিমে ছিলেন—ভি. ডা. আয়শা আক্তার, ভি. ডা. রোমেনা আক্তার, ভি. ডা. মো. আসাদ মিয়া, ভি. ডা. মো. শাহীন মিয়া, ভি. ডা. তোফায়েল আহমেদ, ডা. মো. দেলোয়ার হোসেন রায়হান, ভি. ডা. প্রভাত আচার্য ও ভি. ডা. আলমগীর হোসেন।

উপদেষ্টা মনোনয়ন

সম্মেলনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়—

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুকে পল্লী চিকিৎসক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা,

ভি. ডা. রাধাকান্ত দাসকে উপদেষ্টা করা হয়।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. সবুজ আলী ঘোষণা করেন যে, ভি. ডা. রাধাকান্ত দাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সমাপনী পর্ব

Manual8 Ad Code

সম্মেলন শেষে প্রধান অতিথি মো. মহসিন মিয়া মধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পল্লী চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ