নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৫ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ৩ জনের সমন্বয়ে একটি প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন মাননীয় সিনিয়র সচিব আকতার আহমদের সংগে মতবিনিময় করেছেন।

Manual8 Ad Code

সোমবার ( ১ ডিসেম্বর ২০২৫) সকালে এই বৈঠক অনুষ্ঠানের কথা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগ আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত ও প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Manual8 Ad Code

এতে বলা হয়, বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল, পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান অংশ নেন । সকাল ১০:১৫ মি: থেকে সকাল ১১টা সময় পর্যন্ত ৪৫ মিনিটের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ ১০ দফা সন্বলিত একটি প্রস্তাবনা মাননীয় সচিবের হাতে প্রদান করেন।

প্রস্তাবনায় সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিহীন, ইনক্লুসিভ তথা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন করার কথা বলা হয়। পাশাপাশি নির্বাচনকে অর্থবহ করে তুলতে, গণতান্ত্রিক স্থিতিশীলতায় আনয়নে ওয়ার্কার্স পার্টির সভাপতি ৬ বার সংসদ সদস্য, জাতীয় নেতা কমরেড রাশেদ খান মেননের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী, সাধারণ সম্পাদক ৩ বারের সংসদ সদস্য কমরেড ফজলে হোসেন বাদশার মিথ্যা মামলা প্রত্যাহার, ফজলে হোসেন বাদশাসহ অন্যান্য নেতার নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

Manual3 Ad Code

প্রস্তাবনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার নিষিদ্ধ, কালোটাকা, পেশী শক্তি, ঋণখেলাপি প্রতিরোধের ব্যবস্থা রাখার দাবী করা হয়। সার্ব্বিক ভাবে দেশের অর্ন্তবতী সরকারের আমলে, রাজনৈতিক অনিশ্চিয়তার মধ্যে আসন্ন নির্বাচনটি খুবই চ্যালেঞ্জপূর্ণ। সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অবস্থানসহ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করার দাবি করা হয়।

দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রে উত্তরণে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর এখন সময়ের দাবী। দেশের শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, সর্বোপরি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে নির্বাচনী ব্যবস্থায় অংশীজন করে তুলতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্ধারন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তি পূর্ণ, সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা প্রদানসহ সকল রকম প্রভাব মুক্ত থেকে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সচেষ্ট থাকতে হবে।

Manual5 Ad Code

সোর্হাদ্যপূর্ণ এই আলোচনায় নেতৃবৃন্দ মাননীয় সিনিয়র সচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ