সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ : দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যের অনলাইন ওয়ার্কশপ আয়োজন করছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম Ostad। ওয়ার্কশপে অংশ নিয়ে শিক্ষার্থীরা পাবেন IELTS প্রস্তুতির সঠিক পদ্ধতি এবং বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, বিদেশে পড়তে চাইলে IELTS–এর মানসম্মত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক শিক্ষার্থী কোথা থেকে শুরু করবেন, কীভাবে প্রস্তুতি নেবেন—তা ঠিক বুঝে উঠতে পারেন না। এই ওয়ার্কশপে বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ধাপে ধাপে প্রস্তুতির কৌশল, পরীক্ষার কাঠামো এবং স্কোর উন্নত করার উপায় ব্যাখ্যা করবেন।
এ ছাড়া বিদেশে পড়তে যাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, স্কলারশিপ সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং দেশভেদে করণীয়সহ গুরুত্বপূর্ণ সকল বাস্তব অভিজ্ঞতামূলক পরামর্শ দেওয়া হবে।
Ostad কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমেই শিক্ষার্থীরা ঘরে বসে ওয়ার্কশপে অংশ নিতে পারবেন। আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন এই লিংকে: https://ostad.app/webinar/ielts-full-course
পাশাপাশি রেজিস্ট্রেশনের সুবিধার্থে প্ল্যাটফর্মে Book Now বাটনও সংযুক্ত করা হয়েছে।
আয়োজকের মতে, উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই ফ্রি ওয়ার্কশপটি একটি কার্যকর প্রস্তুতি হিসেবে ভূমিকা রাখবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি