সরকারি নিবন্ধন পেলো জাতীয় অনলাইন গণমাধ্যম বাংলা এফএম

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

সরকারি নিবন্ধন পেলো জাতীয় অনলাইন গণমাধ্যম বাংলা এফএম

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথচলায় অনলাইন গণমাধ্যম আজ এক অপরিহার্য শক্তি। এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতা চর্চার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করা জাতীয় অনলাইন গণমাধ্যম বাংলা এফএম অবশেষে পেলো সরকারি নিবন্ধন। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনে এই নিবন্ধন প্রদান করা হয়।

Manual7 Ad Code

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী বাংলা এফএম-এর অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন রেডিও ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মকে সরকারি নিবন্ধন প্রদান করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে উল্লেখ করা হয়, সরকার নির্ধারিত সকল শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনের বাধ্যবাধকতা থাকবে এই গণমাধ্যমের ওপর।

দীর্ঘ পথচলার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

‘বাংলার কণ্ঠস্বর’—এই শ্লোগানকে ধারণ করে বাংলা এফএম শুরু থেকেই সংবাদ প্রকাশে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। মূলধারার সংবাদ কাঠামোর বাইরে থেকেও সাধারণ মানুষের কথা, প্রান্তিক জনগোষ্ঠীর দাবি, সামাজিক অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

অনলাইন রেডিও, নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া—এই তিনটি মাধ্যমকে একীভূত করে বাংলা এফএম একটি আধুনিক ও বহুমাত্রিক গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ই এই মাধ্যমের অন্যতম শক্তি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পাঠক-দর্শকের আস্থা অর্জন

বর্তমানে প্রতিদিন বাংলা এফএম-এর সংবাদ, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট কয়েক লাখ পাঠক ও দর্শক নিয়মিত গ্রহণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা এফএম-এর ক্রমবর্ধমান উপস্থিতি প্রতিষ্ঠানটির প্রতি জনআস্থারই প্রতিফলন।

বিশেষ করে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, শ্রমজীবী মানুষের অধিকার এবং সামাজিক অসংগতির বিরুদ্ধে প্রতিবেদন বাংলা এফএম-কে আলাদা পরিচিতি দিয়েছে।

নেতৃত্বের প্রত্যয়

বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন,
“সরকারি নিবন্ধন আমাদের জন্য কেবল একটি অনুমোদন নয়, এটি আমাদের ওপর জনগণের আস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি। এই স্বীকৃতির মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আগামীতেও আমরা সত্য, বস্তুনিষ্ঠতা ও নৈতিক সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করবো না।”

প্রকাশক আনোয়ার মুরাদ বলেন, “বাংলা এফএম-এর প্রতিটি কর্মী, শুভানুধ্যায়ী এবং পাঠক-দর্শকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই অর্জন। এই নিবন্ধন আমাদের সামনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টি করেছে।”

শুভেচ্ছা ও প্রত্যাশা

বাংলা এফএম-এর সরকারি নিবন্ধন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “বর্তমান সময়ে দায়িত্বশীল অনলাইন গণমাধ্যমের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা এফএম যদি তার নীতিগত অবস্থান অটুট রাখতে পারে, তবে এটি দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, এই নিবন্ধনের মাধ্যমে বাংলা এফএম-এর প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও সুদৃঢ় হলো এবং দেশের অনলাইন গণমাধ্যম জগতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হলো।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ