ওপেন ডেটা অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

ওপেন ডেটা অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট শীর্ষক কর্মশালা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ : সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত ডেটার কার্যকর ব্যবহার এবং ডেটা সাংবাদিকতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক বিটের সাংবাদিকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে Economic Reporters Forum (ERF)-এর ৪০ জন সদস্যকে নিয়ে “ওপেন ডেটা অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, টিআইবির উপদেষ্টা–নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে ইআরএফ-এর সভাপতি দৌলত আক্তার মালাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডেটা সাংবাদিকতার প্রাথমিক ধারণা, উন্মুক্ত ডেটার বিভিন্ন উৎস, ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডেটাভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পদ্ধতি এবং সরকারি কেনাকাটায় অনিয়ম চিহ্নিত করতে ডেটার ব্যবহারিক প্রয়োগ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেটা অ্যানালিস্ট ও ভিজ্যুয়ালাইজার রিফাত রহমান এবং কে. এম. রফিকুল আলম।

বক্তারা বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য উন্মুক্ত থাকলেও সেগুলো বিশ্লেষণ ও উপস্থাপনের দক্ষতার অভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জনসমক্ষে আসে না। এ ক্ষেত্রে ডেটা সাংবাদিকতা অর্থনৈতিক ও অনুসন্ধানী সাংবাদিকতার একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।

Manual7 Ad Code

সমাপনী বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-নিরপেক্ষ থেকে স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চিত করা গেলে সরকারি কেনাকাটাসহ নানা খাতে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, উন্মুক্ত ডেটার সঠিক ও দায়িত্বশীল ব্যবহার জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।

Manual1 Ad Code

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিক সাংবাদিকরা সরকারি প্রকিউরমেন্টসহ বিভিন্ন খাতে ডেটাভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আরও দক্ষ হবেন এবং তা জাতীয় পর্যায়ে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ