জনগণের জানমাল রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে: পুলিশ সুপার

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫

জনগণের জানমাল রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে: পুলিশ সুপার

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৫ ডিসেম্বর ২০২৫ : মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেছেন, “জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মৌলভীবাজারে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণের আগে অভিবাদন গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে মাস্টার প্যারেডের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

মাস্টার প্যারেডে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন। প্যারেডে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন অংশগ্রহণকারী সদস্যদের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন।

অভিবাদন গ্রহণ শেষে তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এসময় তিনি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নিয়মিত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Manual4 Ad Code

মাস্টার প্যারেড শেষে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোহাম্মদ আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা তাদের পেশাগত, প্রশাসনিক ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে আন্তরিক আশ্বাস প্রদান করেন।

Manual3 Ad Code

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা কার্যক্রম জোরদার, চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জেলার সার্বিক নিরাপত্তা ও জনসেবা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ