সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ জানুয়ারি ২০২৬ : নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের পীঠস্থান ও পর্যটন শহর শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাকপ্রতিভা বিকাশের লক্ষ্যে এ উৎসবটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল।
‘শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।

বাকশিল্পোৎসবে অংশগ্রহণকারী গ্রুপ প্রতিযোগীরা।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।
উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন প্রতিযোগিতা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

বাকশিল্পোৎসব উপলক্ষে অংশগ্রহণকারী সম্মিলিত প্রতিযোগীরা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বাকদক্ষতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ উৎসবকে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি