সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। এই বাস্তবতায় জলবায়ু ন্যায্যতা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য Campus Ambassador কর্মসূচি চালু করেছে পরিবেশবাদী সংগঠন Brighters।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন বিষয়ে নেতৃত্বমূলক ভূমিকা পালনের সুযোগ পাবেন। যারা পরিবেশ ও জলবায়ু বিষয়ক কাজের প্রতি আগ্রহী এবং ক্যাম্পাসভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলে জানিয়েছেন আয়োজকরা।
Brighters-এর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে এবং দেশি-বিদেশি পরিবেশকর্মী ও সংগঠনের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে। জলবায়ু নীতিনির্ধারণ ও এডভোকেসি কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন তারা।
সংগঠনটির এক প্রতিনিধি জানান, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের শক্তি ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানো জরুরি। ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যৎ জলবায়ু নেতাদের তৈরি করতে চাই, যারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় পর্যায়েও ভূমিকা রাখবে।”
বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফরমটি পাওয়া যাবে এই লিংকে:
https://forms.gle/Qv5H6bqN63ddS5oL7
উল্লেখ্য, Brighters দীর্ঘদিন ধরে জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সচেতনতা ও তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। তাদের এই উদ্যোগ দেশের তরুণ সমাজকে জলবায়ু আন্দোলনে আরও সক্রিয় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি