ওয়ার্কার্স পার্টি অফিস পুনরুদ্ধার, আন্দোলন জোরদার ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

ওয়ার্কার্স পার্টি অফিস পুনরুদ্ধার, আন্দোলন জোরদার ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬ : রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি ও সহিংসতার মধ্য দিয়ে শত্রু ও দুর্বৃত্তদের কবল থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পার্টি অফিস এবং ছাত্র-যুব গণসংগঠনের অফিস পুনরুদ্ধার করা হয়েছে।

কেন্দ্রীয় উদ্যোগে পার্টি নেতৃবৃন্দ, কমরেড ও অফিস স্টাফদের অক্লান্ত পরিশ্রম, সাহস, ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়েই এই পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি।

পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল স্বাক্ষরিত এক বিশেষ চিঠিতে বলা হয়, রাজনৈতিকভাবে সরকার-আশ্রিত ধর্মীয় মৌলবাদী ও ফ্যাসিবাদী শক্তির মব তাণ্ডবের মুখে পার্টি অফিস পুনরুদ্ধার ছিল একটি সাহসী বিপ্লবী লড়াই। যদিও এ সময় বহু টাকার সম্পত্তি ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুট হয়েছে, তবুও পার্টির কেন্দ্রীয় সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

চিঠিতে কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির প্রতি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী পালনের ঘোষণা

আগামী ১৬ ও ১৭ জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে পার্টি অফিসে আলোচনা সভা, বৈঠক এবং শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্ব-স্ব জেলায় উদ্যোগ গ্রহণের জন্য জেলা কমিটিগুলোর প্রতি অনুরোধ জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জানুয়ারি ঢাকায় পার্টি অফিসের সামনে কমরেড অমল সেনের প্রতিকৃতি স্থাপন ও পুষ্পমাল্য অর্পণ করা হবে। এতে বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলসমূহকে আমন্ত্রণ জানানো হবে।

Manual5 Ad Code

১৭ জানুয়ারি সকাল ৮টায় ঢাকার পার্টি অফিস থেকে যাত্রা করে দুপুর ২টায় বাকড়ি সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীদের দুপুর ২টার আগেই বাকড়িতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচনী সময়ে সাংগঠনিক বৈঠক ও গণসংগঠন সক্রিয় করার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পার্টির সকল শাখা, আঞ্চলিক, উপজেলা ও জেলা কমিটির বৈঠক দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গণসংগঠনসমূহকে সক্রিয় ও সচল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual2 Ad Code

চিঠিতে বলা হয়, মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শের বিরুদ্ধে রাজনৈতিক মত ও জনমত গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামসহ চরম দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

Manual4 Ad Code

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ইস্যুতে আন্তর্জাতিক সংহতি জোরদারের আহ্বান জানায় পার্টি।

Manual3 Ad Code

জরুরি তহবিল গঠনের আহ্বান

পার্টি অফিস পুনরুদ্ধারের পর সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম সচল রাখতে জরুরি তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বকেয়া লেভি ও চাঁদা দ্রুত পরিশোধের আহ্বান জানানো হয়েছে।
জেলা কমিটিগুলোকে অর্থ সংগ্রহ করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বরাবরে (বিকাশ নম্বর: ০১৭১৬৮৫২৭৮৭) কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিপ্লবী পার্টি গড়ে তোলার প্রত্যয়

চিঠির শেষ অংশে কমরেড নুর আহমদ বকুল বলেন, পার্টি বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। একই সঙ্গে এটি ভবিষ্যতে আরও লড়াকু, সংগঠিত ও তৃণমূলভিত্তিক পার্টি হিসেবে গড়ে ওঠার সুযোগও তৈরি করেছে। শ্রমজীবী মেহনতি মানুষের সংগ্রামী পার্টি হিসেবে সকল সুবিধাবাদ ও আপোষকামিতা পরিহার করে পার্টির লাল ঝাণ্ডা আরও ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান জানান তিনি।
চিঠিতে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উল্লেখ করা হয়— “জয় আমাদের হবেই।”

এ সংক্রান্ত আরও সংবাদ