শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়া আর নেই

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়া আর নেই

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ জানুয়ারি ২০২৬ :: শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত ও জননন্দিত চেয়ারম্যান মো. দুধু মিয়া (৮২) আর নেই।

শনিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual7 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুম মো. দুধু মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। গ্রাম উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান শ্রীমঙ্গলবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual3 Ad Code

তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি একজন সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত ছিলেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল রোববার বাদ জুম্মা দুপুর ২টা ১৫ মিনিটে শ্রীমঙ্গলের লালবাগ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

বিভিন্ন মহলের শোক

শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দুধু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, “মো. দুধু মিয়া ছিলেন একজন সৎ, সাহসী ও জনদরদি জনপ্রতিনিধি। শ্রীমঙ্গল এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকসম ব্যক্তিত্বকে হারালাম।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মো. দুধু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ