সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ জানুয়ারি ২০২৬ : শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)।
সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ হিলসাইড গেস্ট হাউস প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অশোক কুমার দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডাফ সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়কারী রিপন কান্তি ধর রুপক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডাফ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল মিয়া এবং মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মো. বশির আহমদ হাজারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ডিডাফ কমিটির সমন্বয়কারী ও দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি ভি. ডা: রাধাকান্ত দাশ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক সুখেন্দ্র কুমার দাসসহ ডিডাফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ডিডাফ ভবিষ্যতেও সেবামূলক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ডিডাফ সিলেট বিভাগের কার্যকরী কমিটি আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দারিদ্র্য ও মানবিক সংকট মোকাবিলা করা সম্ভব। এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মাসুদ পারভেজসহ ডিডাফ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মূল কার্যক্রম সম্পন্ন করা হয়। শেষে চা-নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় শীতার্ত ও সুবিধাভোগীরা ডিডাফের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি