সাংস্কৃতিক অঙ্গনে বীর মুক্তিযোদ্ধা রণধীর রায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: বদরুল হোসেন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনে বীর মুক্তিযোদ্ধা রণধীর রায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: বদরুল হোসেন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ : আয়কর আইনজীবী কমরেড বদরুল হোসেন বলেছেন, “বীর মুক্তিযোদ্ধা রণধীর রায় ছিলেন একাধারে দেশপ্রেমিক, সংস্কৃতিজন ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তাঁর অবদান মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Manual1 Ad Code

বীর মুক্তিযোদ্ধা ও সংগীত শিল্পী প্রয়াত রণধীর রায়ের স্মরণে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

আয়কর আইনজীবী কমরেড বদরুল হোসেনের সভাপতিত্বে এবং এম. খছরু চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত শোক সভার শুরুতে প্রয়াত রণধীর রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শোক সভায় রণধীর রায়কে স্মরণ করে বক্তব্য রাখেন ডা. এম এ আহাদ, হরিকেশ দেব, সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু, নাট্যজন খালেদ চৌধুরী, লেখক সৈয়দ কামল আহমদ বাবু, শিশুতোষ বিজ্ঞান লেখক মহিদুর রহমান, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরুন দাশ, পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক হুমায়ূন রশীদ, মামুনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, ধীরাজ ভট্টাচার্য, ছাত্র নেতা জ্যোতিষ মোহান্ত এবং প্রয়াত রণধীর রায়ের সন্তান দ্বীপ রায়।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন রণধীর রায়ের মৃত্যু মৌলভীবাজারবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা নিয়েই সমাজ ও সংস্কৃতির পথ চলতে হবে। তাঁরা আরও বলেন, রণধীর রায়ের দেশপ্রেম, সাংস্কৃতিক চর্চা ও মানবিক গুণাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং তা থেকেই তরুণদের উদ্বুদ্ধ করতে হবে।

Manual2 Ad Code

শোক সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।