লক্ষ্মীপুর-২ আসনে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন ইব্রাহিম মিয়া

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

লক্ষ্মীপুর-২ আসনে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন ইব্রাহিম মিয়া

Manual5 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর–হায়দারগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন সংসদ সদস্য পদপ্রার্থী মো. ইব্রাহিম মিয়া।

তিনি আহলে বায়েত ও সুন্নী মতাদর্শের প্রার্থী এবং বৃহত্তর সুন্নী জোটের অন্যতম শরিক বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। নির্বাচনে তিনি একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual2 Ad Code

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি তার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে চষে বেড়াচ্ছেন।

Manual7 Ad Code

রোববার (৮ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী হায়দারগঞ্জ বাজারের প্রতিটি অলিগলি ও দোকানে দোকানে গণসংযোগ করেন তিনি।

Manual7 Ad Code

হায়দারগঞ্জ বাজারে অনুষ্ঠিত জনসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সুপ্রিম পার্টির সাধারণ সম্পাদক ও হায়দারগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. কালু হোসেন কালু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. ইব্রাহিম মিয়া।

গণসংযোগকালে তিনি শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। আগামী ১২ তারিখ একতারা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জনসংযোগ ও পথসভায় বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতাকর্মীরা উৎসাহিত হন। এ সময় সাধারণ জনগণের অনেকেই বলেন, অন্যান্য দলের মতো ইব্রাহিম মিয়া যদি চার-পাঁচ মাস আগ থেকেই এমন ধারাবাহিক প্রচারণা চালাতে পারতেন, তাহলে তিনি সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন।

হায়দারগঞ্জ বাজারে কর্মসূচি শেষে তিনি মোল্লারহাটে গণসংযোগ ও পথসভা করেন। সেখানেও তিনি ব্যাপক সাড়া পান।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনি রায়পুর পোস্ট অফিস সংলগ্ন নুশু ভাণ্ডারীর খানকায় এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এতে তরিকায়ে মাইজভান্ডারীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের শতাধিক অনুসারী উপস্থিত ছিলেন। তারা বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী একতারা প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

উঠান বৈঠক শেষে ইব্রাহিম মিয়া হাজিমারা মদিনাবাজারের শফিক ভাণ্ডারীর খানকায় যান। সেখানে গভীর রাত ১২টা পর্যন্ত গ্রামের শত শত মানুষ তার এক নজর দেখার অপেক্ষায় ছিলেন।

সেখানে দেওয়া বক্তব্যে ইব্রাহিম মিয়া বলেন, “আমরা সকল সুন্নী এক। যার যার পীর তার তার—কিন্তু আমরা সবাই এক কাতারে। কে আত্রশিরী, কে মাইজভাণ্ডারী, কে সরসিনা, সোনাকান্দা, ফুরফুরা বা জৈনপুরীর মুরিদ—তা দেখার প্রয়োজন নেই। আমরা সবাই ভাই ভাই। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার।”

তিনি আরও বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে বাতিল শক্তি আমাদের জান-মালের ক্ষতি করবে। তাই সব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের এক হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ