সিলেট ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ২০২৬ : কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
এ আসনের মোট ১৫০টি কেন্দ্রের হিসাব মতে বিজয়ী ফজলুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৯০৭ ভোট বেশি পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ।
এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লাখ ৮ হাজার ৩৫২ জন। এ আসনে মোট প্রার্থী ছিল আটজন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি