শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ : পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ জন।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ১৮ মিনিটে তারা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে ড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট) আফরোজা খানম রিতা, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, নিতাই রায় চৌধুরী, ফকির মাববুব আনাম।

Manual5 Ad Code

এর আগে নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Manual3 Ad Code

শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেছেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

Manual4 Ad Code