ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে বাসদের মশাল মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে বাসদের মশাল মিছিল ও সমাবেশ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ : ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) দলের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় এ মশাল মিছিলটি তোপখানা রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় অফিস থেকে শুরু হয়ে পুরানা পল্টন, নুর হোসেন চত্বর, বায়তুল মোকাররম মার্কেট, প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সমাবেশটি সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড রাশেদ শাহরিয়ার, বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

এ সংক্রান্ত আরও সংবাদ