গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

Manual5 Ad Code

এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, যে কোনো গণমাধ্যমের ওপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কাছ থেকে দেখে মনে হয়েছে যে এর পেছনে একটি সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘এ ধরনের অপশক্তি যাতে সমাজে কোনোভাবে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সর্বদা সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, যে কোনো অপরাধ, সেটা তাৎক্ষণিক হোক বা সময়ের ব্যবধানে হোক— তা অবশ্যই জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘কোনো অপরাধই তামাদি হতে পারে না।’

এ সংক্রান্ত আরও সংবাদ