ইউনূস সরকারের ১৮ মাসকে ‘দুঃশাসন’ আখ্যা; ‘জয় বাংলা’ স্লোগান

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

ইউনূস সরকারের ১৮ মাসকে ‘দুঃশাসন’ আখ্যা; ‘জয় বাংলা’ স্লোগান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ মার্চ ২০২৬ : মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারকে ‘অসাংবিধানিক’ ও ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটির অভিযোগ, প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

রোববার (০১ মার্চ ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

Manual1 Ad Code

তিনি বলেন, “গত ১৮ মাসে প্রতিহিংসার রাজনীতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে ‘মৃত্যুকূপ’ ও ‘ভয়ের রাজ্যে’ পরিণত করা হয়েছিল।” ফ্যাসিবাদের দোসর তকমা দিয়ে হাজার হাজার শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি এর তীব্র নিন্দা জানান।

Manual8 Ad Code

অধ্যাপক অহিদুজ্জামান আরও বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কয়েক হাজার শিক্ষককে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বহু শিক্ষার্থীর ডিগ্রি ও সনদ বাতিল এবং নিয়মিত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এছাড়া ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এবং অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বহু শিক্ষকের বেতন-ভাতা দীর্ঘদিন বন্ধ রেখে তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়েছে বলেও উল্লেখ করেন।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষা জনচেতনার ভিত্তি। এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার দ্রুত শিক্ষা ব্যবস্থার বর্তমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।

বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংগঠনটি নতুন সরকারের কাছে ১৪ দফা দাবি উত্থাপন করেছে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
মব সন্ত্রাসের মুখে পদত্যাগে বাধ্য হওয়া সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সসম্মানে স্বপদে ফিরিয়ে আনা;
শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও প্রকৌশলীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার;
বহিষ্কৃত শিক্ষার্থীদের ছাত্রত্ব ও বাতিলকৃত সনদ পুনর্বহাল;
শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ;
কারাবন্দি বুদ্ধিজীবী ও পেশাজীবীদের নিঃশর্ত মুক্তি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত শিক্ষক ও নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং দ্রুত প্রেসক্লাব ত্যাগ করেন।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ