লালন সাঁই-এর স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

লালন সাঁই-এর স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া, ০২ মার্চ ২০২৬ : লালন সাঁই -এর স্মরণে ২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ছেউড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ২টায় লালন একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, পিপিএম (বার)। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান।

Manual7 Ad Code

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্ণিমা উৎসব। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ফকির লালন শাহের এই অমিয় বাণীর টানে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় সাধু-ভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে। তবে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এবার উৎসবের চিরাচরিত জৌলুশে কিছুটা ভিন্নতা এসেছে। সীমিত পরিসরে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের আয়োজন।

Manual2 Ad Code

প্রতিবছর দোলপূর্ণিমা তিথিতে তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করা হলেও এবার তা এক দিনে নামিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসন ও লালন একাডেমি জানায়, রমজানের কারণে মেলা এবং রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে পূর্ণ সেবা গ্রহণের মধ্য দিয়ে এবারের সংক্ষিপ্ত লালন দোল উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত হলেও ভক্তদের হৃদয়ের টান কমেনি। কয়েক দিন ধরেই বাউল, সাধু ও দর্শনার্থীরা আখড়াবাড়িতে সমবেত হতে শুরু করেছেন। আখড়া প্রাঙ্গণের আনাচে-কানাচে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাউলেরা মেতে উঠেছেন ভাব বিনিময়ে। একতারা ও ডুগডুগির সুরে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ