সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেল ৫ কোটি ২৯ লাখ টাকার সহায়তা

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেল ৫ কোটি ২৯ লাখ টাকার সহায়তা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ, ০৪ মার্চ ২০২৬ : ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩টি পরিবার পেল ৫ কোটি ২৯ লাখ টাকার সহায়তা।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার এ চেক তুলে দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ ই আশিক, বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সুব্রত কুমার দেবনাথ, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিআরটিএ ময়মনসিংহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম, ট্রাফিক ইন্সপেক্টার মো. গোলাম মাওলা, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি আলমগীর মাহমুদ, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ