সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬

সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ মার্চ ২০২৬ : শ্রীমঙ্গলের সুপরিচিত সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের তৎকালীন সিনিয়র সহসভাপতি দীপংকর ভট্টাচার্য লিটনের মমতাময়ী মা সন্ধ্যা ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

Manual3 Ad Code

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্মরণ, প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সন্ধ্যা ভট্টাচার্য ২০২৪ সালের ৬ মার্চ দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গলের জয়নগর আবাসিক এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। সেদিন বিকেলে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

Manual7 Ad Code

সন্ধ্যা ভট্টাচার্য ছিলেন অত্যন্ত স্নেহময়ী, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলীর অধিকারী একজন মহীয়সী নারী। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সমাজে একজন স্নেহশীলা মা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Manual8 Ad Code

তার মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, কার্যকরী সদস্য মো. শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী ও নূর মোহাম্মদ সাগর, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক হৃদয় দাশ শুভসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক নেতা প্রীতম দাশ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শ্রদ্ধা

এদিকে সন্ধ্যা ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি বলেন, “সন্ধ্যা ভট্টাচার্য ছিলেন একজন স্নেহময়ী মা ও মানবিক গুণাবলীর অধিকারী মহীয়সী নারী। তার আদর্শ, মমতা ও মানবিক মূল্যবোধ পরিবার ও সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Manual1 Ad Code

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ