জামিনে মুক্তির পরপরই কারাবন্দী আ’লীগ নেতা হারুন অর রশিদের মৃত্যু

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

জামিনে মুক্তির পরপরই কারাবন্দী আ’লীগ নেতা হারুন অর রশিদের মৃত্যু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | দিনাজপুর, ০৬ মার্চ ২০২৬ : পঞ্চগড় জেলা কারাগারে কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের (৫১) মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল চারটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামিনে মুক্তির মাত্র কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

মৃত হারুন অর রশিদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য এবং দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা কৃষক লীগেরও সদস্য ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কারাগারে যান। গত বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

Manual7 Ad Code

হারুন অর রশিদের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। বিকেল পৌনে চারটার দিকে কারা কর্তৃপক্ষ জামিনের বিষয়টি নিশ্চিত করে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করে দেয়। এর ঠিক কয়েক মিনিট পরই বিকেল ৪টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখেরুল ইসলাম জানান, অসুস্থ হওয়ার পর থেকেই বিধি অনুযায়ী তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর আইনি প্রক্রিয়া মেনেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ