৭৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

৭৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ মার্চ ২০২৬ : পবিত্র রমজান মাস উপলক্ষে ৭৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রবাসী সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক।

Manual5 Ad Code

শনিবার (৮ মার্চ ২০২৬) শ্রীমঙ্গল শহরের সোনা মিয়া রোডের বক্স বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান। তিনি বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর মো. সালাহউদ্দিন ও মাওলানা এম এ রহীম নোমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রচার সম্পাদক ফয়েজ বকস।

এসময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন। তিনি এ মানবিক কার্যক্রমে সহযোগিতা ও উপস্থিতির জন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও শ্রীমঙ্গলের মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সোনা মিয়া রোড আলাবকস আহমদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি।

এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ফয়েজ বকস ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সহযোগিতা করেন মো. ইকবাল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ