জর্ডানের ড. ওমর আওয়াদ ও কমরেড ওসামা জাইন আলদিনের মুক্তি দাবী কানাডার কমিউনিস্ট পার্টির

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৬

জর্ডানের ড. ওমর আওয়াদ ও কমরেড ওসামা জাইন আলদিনের মুক্তি দাবী কানাডার কমিউনিস্ট পার্টির

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | টরন্টো (অন্টারিও), কানাডা, ১২ মার্চ ২০২৬ : জর্ডানের কমিউনিস্ট পার্টির (জেসিপি) দুই শীর্ষ নেতাসহ এক ছাত্র কর্মীর গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কানাডার কমিউনিস্ট পার্টি (সিপিসি)। দলটি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

Manual8 Ad Code

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিপিসির নেতা কমরেড ড্রিউ গার্ভি বলেন, জর্ডানের নিরাপত্তা বাহিনী ৮ মার্চ জেসিপির পলিটব্যুরো সদস্য ড. ওমর আওয়াদ ও কমরেড ওসামা জাইন আলদিনকে আটক করে। এর আগে কমিউনিস্ট ছাত্র বাহা আলদিন এলাইয়ানকেও গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

বিবৃতিতে বলা হয়, এসব গ্রেপ্তার আইনগত ভিত্তিহীন এবং জর্ডানের সংবিধানের ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে এটি জর্ডানের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়নের অংশ বলেও অভিযোগ করা হয়েছে।

কানাডার কমিউনিস্ট পার্টি দাবি করেছে, ড. ওমর আওয়াদ, ওসামা জাইন আলদিন এবং বাহা আলদিন এলাইয়ানকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। পাশাপাশি জর্ডান সরকারকে রাজনৈতিক দলগুলোর ওপর সব ধরনের দমন-পীড়ন বন্ধ করা, সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Manual5 Ad Code

বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রসঙ্গও তুলে ধরা হয়। সিপিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান হামলা বন্ধ করতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ড্রিউ গার্ভি তার বিবৃতির শেষে জর্ডানের কমিউনিস্ট নেতাদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ