হাজী আলাবকস আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

হাজী আলাবকস আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ মার্চ ২০২৬ : পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে হাজী আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রথমবারের মতো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এতিম শিক্ষার্থী ও এলাকার দরিদ্র পরিবারের মাঝে ২২০ ব্যাগ এবং ১৭০ প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

Manual2 Ad Code

এই মানবিক কার্যক্রমের মাধ্যমে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বকস বাড়ীর পরিবারের সদস্যদের উদ্যোগে গঠিত ‘হাজী আলাবকস আহমেদ ফাউন্ডেশন’ যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) শ্রীমঙ্গল শহরের সোনা মিয়া রোডের ঐতিহ্যবাহী বকস বাড়ীতে এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিরা।

Manual8 Ad Code

শুরুতে হাজী আলাবকস আহমেদ জামে মসজিদের ইমাম সাহেব দোয়া পাট করেন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম এহিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কাওছার ইকবাল, সাবেক পৌরসভা কাউন্সিলর মো. ছাদ উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মরহুম হাজী আলাবকস্ আহমেদের কনিষ্ঠ পুত্র মাসুক এলাহি ফয়েজ এবং পরিচালনায় ছিলেন আলহাজ্ব ইকবাল উদ্দিন আহমেদ।

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মামুন আহম্মেদ, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, খালেদ হোসেন, জাহেদ হোসেন, মঞ্জু আহমেদ প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ