শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ এর জন্য দরখাস্ত আহ্বান, গ্রহণের শেষ তারিখ ৫ এপ্রিল

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬

শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ এর জন্য দরখাস্ত আহ্বান, গ্রহণের শেষ তারিখ ৫ এপ্রিল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ মার্চ ২০২৬ : মানবতার নিঃস্বার্থ সেবার প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি জানাতে এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ইতিহাসের মহানায়ক শেরে বাংলা এ কে ফজলুল হকের মহান আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে “শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬”।

সমাজ, দেশ ও মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখা গুণী ও কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদানের লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হবে। আয়োজকরা জানান, যারা নিজেদের কর্ম, নিষ্ঠা, সততা ও সামাজিক অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তাদের এই সম্মাননার মাধ্যমে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে।

Manual5 Ad Code

পুরস্কারের বিভাগসমূহ

শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হবে নিম্নোক্ত বিভাগে:

ই-কমার্স,
কথা সাহিত্যিক,
কণ্ঠশিল্পী,
ব্যবসা বাণিজ্য,
শিক্ষা,
সমাজসেবা,
চিকিৎসা সেবা,
আইন পেশা,
নারী উদ্যোক্তা,
মিডিয়া ব্যক্তিত্ব,
উপস্থাপনা/আবৃতি,
ভিজ্যুয়াল আর্টস,
রিয়েল এস্টেট,
মানবসম্পদ নেতৃত্ব,
জনপ্রতিনিধি,
রপ্তানি ও আমদানি,
উদ্যোক্তা,
এনজিও সেক্টর।

Manual1 Ad Code

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে নিঃস্বার্থভাবে সমাজ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এমন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ

মনোনয়ন গ্রহণ চলছে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৬।

মনোনয়ন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: মোবাইল: 01825360568

Manual2 Ad Code

আয়োজকরা আশা করছেন, এই আয়োজন সমাজের গুণী, মানবিক ও সফল ব্যক্তিদের কাজকে জাতীয় পর্যায়ে তুলে ধরবে এবং নতুন প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ