হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | তেহরান (ইরান), ২৭ মার্চ ২০২৬ : হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে ৩টি জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

Manual7 Ad Code

শুক্রবার (২৭ র্মাচ ২০২৬) সকালে জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় আইআরজিসি।

Manual6 Ad Code

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি’র নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।

‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে যেকোনো করিডর দিয়ে যেকোনো গন্তব্যে যেকোনো জাহাজের যাতায়াত নিষিদ্ধ।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান এখন পর্যন্ত চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের মতো দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে। ইরানের অবস্থান হচ্ছে, প্রণালিটি সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং শত্রুদের জন্য বন্ধ বলে জানান তিনি।

Manual3 Ad Code

সূত্র: বিবিসি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ