হাম রোগের নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার ও হাসপাতালে জরুরি ক্যাম্প চালুর দাবি ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

হাম রোগের নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার ও হাসপাতালে জরুরি ক্যাম্প চালুর দাবি ওয়ার্কার্স পার্টির

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ এপ্রিল ২০২৬ : দেশে হাম রোগের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করায় টিকাদান কর্মসূচি জোরদার, বিশেষ টাস্কফোর্স গঠন এবং সকল সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা ক্যাম্প চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল দেশে হাম রোগে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুসহ দেশের প্রতিটি জেলায় হাজার হাজার শিশু আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশে হাম রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। তারা অভিযোগ করেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতি ও টিকাদান কর্মসূচির অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বিবৃতিতে নেতারা বলেন, “সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির দরুন হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মৃত্যুবরণ করছে, যা এক প্রকার কাঠামোগত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দায় গত ইউনুস সরকারসহ বর্তমান সরকার এড়াতে পারে না। সরকারের টিকাদান কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার কর্মসূচির একটি কাজ যা নিয়মিতভাবে করা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত দুই বছর টিকাদান কর্মসূচি বন্ধ বা দুর্বল হয়ে পড়ায় দেশে শিশু মৃত্যুসহ লক্ষ লক্ষ শিশু হাম রোগে আক্রান্ত হচ্ছে, যা এখন মহামারিতে রূপ নিয়েছে।”

Manual6 Ad Code

তারা আরও বলেন, শুধু শিশুরাই নয়, বয়স্করাও হাম রোগে আক্রান্ত হচ্ছেন এবং এর সঙ্গে নিউমোনিয়ার মতো জটিল সংক্রামক রোগও ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Manual8 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত বিবৃতিতে সরকারের প্রতি কয়েকটি জরুরি দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

Manual6 Ad Code

অবিলম্বে জাতীয় টাস্কফোর্স গঠন করে হাম রোগ প্রতিরোধে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ,

সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা,

Manual3 Ad Code

সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করা,

গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল মেডিকেল টিম গঠন,

হাম রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে বিশেষ প্রচার কার্যক্রম চালু করা।

নেতৃবৃন্দ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে শিশু মৃত্যু আরও বাড়বে এবং জনস্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। তারা হাম রোগকে জাতীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, দেশের শিশুদের জীবন রক্ষায় রাজনৈতিক মতভেদ ভুলে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ