শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় সভা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ২০২৬-২৭ অর্থবছর, ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনায় শহরের যানজট নিরসন, পর্যটকবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন, নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা, চা বাগান শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ এবং বেকারত্ব নিরসনে কর্মসংস্থানমূলক পরিকল্পনা গ্রহণের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের কাছ থেকে পাওয়া এসব মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটি বাস্তবসম্মত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য উপজেলার জনগণ আগামী সাত দিনের মধ্যে তাদের লিখিত মতামত উপজেলা প্রশাসনের কাছে জমা দিতে পারবেন। এসব মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ