সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন শেগুফতা রব্বানী

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন শেগুফতা রব্বানী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ও মৌলভীবাজার, ১০ এপ্রিল ২০২৬ : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মৌলভীবাজারের বিএনপি নেত্রী শেগুফতা রব্বানী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মনোনয়ন ফর্ম জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় শেগুফতা রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই মানুষের সেবায় কাজ করার আগ্রহ তার মধ্যে তৈরি হয়েছে। তিনি জানান, দল তাকে মনোনয়ন দিলে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

তিনি বলেন, “রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও আমি কখনো দলীয় আদর্শ থেকে বিচ্যুত হইনি। বিএনপির নীতির প্রতি আস্থা রেখেই রাজনীতিতে সক্রিয় থেকেছি।” তিনি আরও উল্লেখ করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫, ঢাকা-১৭ এবং মৌলভীবাজার-৩ আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচার, জনসংযোগ ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

শেগুফতা রব্বানী তার শিকড়ের সঙ্গে গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “মৌলভীবাজার আমার জন্মস্থান, আমার বেড়ে ওঠার জায়গা। ছোটবেলা থেকেই এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা ও সম্ভাবনা কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা আমাকে মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।”

Manual6 Ad Code

তিনি জানান, মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে অবস্থিত তাদের পারিবারিক বাসভবন একসময় জেলা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সেখান থেকেই দলীয় নানা কার্যক্রম পরিচালিত হতো। তার মা খালেদা রব্বানী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চারবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বাবা ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। শৈশব থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।

তিনি আরও জানান, মৌলভীবাজার জেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। অতীতে নেতাকর্মীরা বিপদে পড়লে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ঢাকায় তার বাসায় থাকার ব্যবস্থাও করেছেন।

Manual8 Ad Code

শিক্ষাজীবনের কথা উল্লেখ করে শেগুফতা রাব্বানী জানান, তিনি মৌলভীবাজারের আলী আমজাদ বালিকা বিদ্যালয় এবং মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দল মনোনয়ন দিলে তিনি নারী ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণ এবং মৌলভীবাজার জেলার অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চান।

Manual5 Ad Code

এদিকে, তার মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বিএনপির তরুণ প্রজন্মের নেতৃত্ব হিসেবে শেগুফতা রব্বানী ইতোমধ্যে আলোচনায় এসেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, পারিবারিক রাজনৈতিক পটভূমি, সাংগঠনিক সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা তাকে এই মনোনয়ন প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে এসেছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ