শহর শিল্পশৈলী ম্যাগাজিনে লিখতে পারেন আপনিও!

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

শহর শিল্পশৈলী ম্যাগাজিনে লিখতে পারেন আপনিও!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ : বাঙলা নববর্ষকে সামনে রেখে দেশের তরুণ ও আগ্রহী লেখকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে ছোটকাগজ ‘শহর শিল্পশৈলী’ (ShilpoShaili Magazine)।

Manual3 Ad Code

সীমিত পরিসরে একটি বিশেষ নববর্ষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে ম্যাগাজিনটি, যেখানে নতুন ও সৃজনশীল লেখকদের অংশগ্রহণকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক তামিম হাসান জানিয়েছেন, এবারের নববর্ষ সংখ্যা হবে সংক্ষিপ্ত কিন্তু বাছাইকৃত। এতে মোট ১৪টি কবিতা, ৪টি গল্প, ২টি প্রবন্ধ এবং নির্বাচিত কিছু আঁকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, “আমরা চাই নতুন লেখকদের সৃজনশীলতা তুলে ধরতে। সংখ্যাটি ছোট হলেও মানের দিক থেকে সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।”

Manual4 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ তার মৌলিক লেখা বা আঁকা পাঠাতে পারবেন। তবে লেখাগুলো অবশ্যই ইউনিকোড ফন্টে টাইপ করা হতে হবে এবং ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

প্রতিটি লেখার সঙ্গে লেখকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

লেখা পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত লেখাগুলো থেকে বাছাই করে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সাহিত্যচর্চার এই ক্ষুদ্র উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে নতুন লেখকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করছেন সাহিত্যসংশ্লিষ্টরা। ছোটকাগজ সংস্কৃতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে নতুন লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, এবং ‘শহর শিল্পশৈলী’ সেই ধারাবাহিকতাকেই এগিয়ে নিতে চায়।

আগ্রহীরা তাদের লেখা বা আঁকা পাঠাতে পারবেন এই ইমেইলে :
shilposhailimagazine@gmail.com

Manual4 Ad Code

নববর্ষকে ঘিরে এ ধরনের উদ্যোগ সাহিত্যপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ