সাংবাদিক এহসানের বিরুদ্ধে মামলা: শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্বেগ ও নিন্দা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মামলা: শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্বেগ ও নিন্দা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

Manual5 Ad Code

রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা।

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলতাফুর রহমান নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করার পরপরই দৈনিক খোলাকাগজ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এটি স্পষ্টতই সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তারা।

Manual8 Ad Code

বক্তারা আরও বলেন, এ ধরনের মামলা সাংবাদিকদের কণ্ঠরোধের একটি কৌশল, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার জন্য মারাত্মক হুমকি। তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানি অব্যাহত থাকলে তা জনস্বার্থে সত্য প্রকাশের পথকে বাধাগ্রস্ত করবে।

সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, ঝলক দত্ত, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, আব্দুর রব, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রূবেল আহমেদ এবং মামুন আহমেদসহ অন্যান্য সদস্যরা।

Manual7 Ad Code

তারা সর্বসম্মতিক্রমে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে আগামীকাল (১৩ এপ্রিল) বেলা ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে শ্রীমঙ্গলের সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। #

এ সংক্রান্ত আরও সংবাদ