শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক, ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক, ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ এপ্রিল ২০২৬ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক যুগান্তর-এর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহমেদ হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

গতকাল (মঙ্গলবার) রাতের দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Manual1 Ad Code

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাতেই জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা করা হয় এবং আজ সকালে তিনি ঢাকায় পৌঁছান। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে তার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা এক বিবৃতিতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরাও তার সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

Manual4 Ad Code

পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তারা জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা।

Manual1 Ad Code

উল্লেখ্য, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে শ্রীমঙ্গলসহ বৃহত্তর মৌলভীবাজার অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ পেশাগত নিষ্ঠার সঙ্গে পরিবেশন করে আসছেন। সাংবাদিক সমাজে তিনি একজন পরিচিত ও সম্মানিত মুখ।

তার অসুস্থতার খবরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Manual4 Ad Code