শ্রীমঙ্গলে অটো টেম্পু, মিশুক, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন কাল

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

শ্রীমঙ্গলে অটো টেম্পু, মিশুক, সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজার জেলার অটো টেম্পু, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট-২৩৫৯)-এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Manual1 Ad Code

উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে। এ নির্বাচনে সংগঠনের নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা ও কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Manual3 Ad Code

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. কামাল হোসেন এবং সদস্য সচিব মীর এম এ সালাম গণমাধ্যমকে জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর নজরদারি থাকবে এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা নির্বাচন কাভারেজের জন্য সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, এ শ্রমিক ইউনিয়নটি শ্রীমঙ্গল উপজেলার সড়ক পরিবহন খাতের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এর নির্বাচিত নেতৃত্ব আগামী দুই বছরের জন্য সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। ফলে এ নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ