লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী

Manual7 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল ২০২৬ : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত নির্মাণাধীন ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালের জানুয়ারি মাসে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।

Manual7 Ad Code

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকালে সদর উপজেলার বটতলী এলাকায় প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এতে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের এই ফোর লেন সড়কের দাবি ছিল। নানা কারণে এতদিন প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সড়কটির গুরুত্ব বিবেচনায় এটিকে ভবিষ্যতে ছয় লেনে উন্নীত করার বিষয়টিও বিবেচনায় আনা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের এই ফোর লেন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা। তাহের ব্রাদার্স ও এম এইচ রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ