নির্যাতিতা এক কিশোরী পরিবারের ওপর হামলার নিন্দা, আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

নির্যাতিতা এক কিশোরী পরিবারের ওপর হামলার নিন্দা, আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ : নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরী ধর্ষণচেষ্টার মামলার পর তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

Manual6 Ad Code

অভিযুক্ত এক মাদ্রাসা সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে মামলা দায়েরের পর এই হামলার ঘটনা ঘটে।

এমজেএফ গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, সুরক্ষা পাওয়ার পরিবর্তে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারকে উল্টো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়তে হয়েছে।

Manual5 Ad Code

একটি সংঘবদ্ধ গোষ্ঠী কর্তৃক নির্যাতিতার বাড়িতে হামলা চালানো এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার ঘটনা পেশি শক্তির প্রদর্শন ও বিচার নিশ্চিত করতে ব্যর্থতার স্পষ্ট উদাহরণ। এ ধরনের ঘটনা যৌন সহিংসতার শিকার পরিবারের সদস্যদের মামলা করতে ও ন্যায়বিচার চাইতে নিরুৎসাহিত করে।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এই ঘটনা প্রমাণ করে যে, ন্যায়বিচার চাইতে গেলে অনেক সময় ভুক্তভোগী ও তাদের পরিবারকেই শাস্তি পেতে হয়। রাষ্ট্রকে অবশ্যই ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। ন্যায়বিচার অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে, কোনো অনানুষ্ঠানিক সমঝোতা বা সামাজিক চাপের মাধ্যমে নয়।

এমজেএফ আরও উদ্বেগ প্রকাশ করে যে, যথাযথ তদন্তের পরিবর্তে আইনি পদক্ষেপে বিলম্ব এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রবণতা বিচারব্যবস্থাকে দুর্বল করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে মাদ্রাসায় ভুক্তভোগীদের আরও ঝুঁকির মুখে ফেলে।

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশানের লিড এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক ওয়াসিউর রহমান তন্ময় কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে- ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা অভিযুক্ত ও হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অনানুষ্ঠানিকভাবে মামলা মীমাংসা বা বাধাগ্রস্ত করার চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ও জবাবদিহিতা জোরদার করা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জাতীয় অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত।

Manual2 Ad Code

এমজেএফ ভুক্তভোগী ও তার পরিবারের পাশে রয়েছে এবং সব শিশুর জন্য নিরাপদ ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ