হাম প্রতিরোধযোগ্য হলেও শিশুরা ঝুঁকিতে এটি মৌলিক অধিকারের লঙ্ঘন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

হাম প্রতিরোধযোগ্য হলেও শিশুরা ঝুঁকিতে এটি মৌলিক অধিকারের লঙ্ঘন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ : দেশে চলমান হাম প্রাদুর্ভাবকে শিশুদের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

সংস্থাটি বলেছে, এই পরিস্থিতি শিশুদের স্বাস্থ্য ও জীবনের অধিকারের ওপর সরাসরি আঘাত হানছে এবং তাৎক্ষণিক, সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

Manual3 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত মোট ২৮,৩৩৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪,০৫৯ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে ৩৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ১৯৪ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।

Manual5 Ad Code

এমজেএফ জানায়, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হলেও, পরীক্ষার কিটের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে টিকা আমদানি বন্ধ থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সংসদে প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন। এসব সীমাবদ্ধতা কার্যকর প্রতিরোধ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে।

এমজেএফ আরও মনে করে হাম প্রতিরোধযোগ্য একটি রোগ হওয়া সত্ত্বেও শিশুদের এভাবে ঝুঁকির মধ্যে থাকা অগ্রহণযোগ্য। এটি শিশুদের বেঁচে থাকা, স্বাস্থ্য ও সুরক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন। রাষ্ট্রকে অবিলম্বে প্রয়োজনীয় টিকা, পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং এ সংকট মোকাবিলায় জবাবদিহিমূলক পদক্ষেপ নিতে হবে।

Manual1 Ad Code

এমজেএফ আরও জানায়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সময়মতো টিকাদান, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং কার্যকর নজরদারি ব্যবস্থার অভাব এই প্রাদুর্ভাবকে আরও জটিল করে তুলছে।

মানুষের জন্য ফাউন্ডেশন এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সমন্বয়ক এবং ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশানের লিড ওয়াসিউর রহমান তন্ময় কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত পর্যাপ্ত হাম-রুবেলা টিকা নিশ্চিত করা দেশব্যাপী টিকাদান কর্মসূচি আরও দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজনীয় পরীক্ষা কিট সরবরাহ এবং দ্রুত রোগ শনাক্তকরণ নিশ্চিত করা আক্রান্ত শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা প্রাদুর্ভাব মোকাবিলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা শিশুদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

এমজেএফ এই সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সচেতনতামূলক কাজ করতে প্রস্তুত এবং সকল শিশুর জন্য নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান জানায়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ