পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে ব্যবস্থা বদলের জন্য শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে: বকুল

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে ব্যবস্থা বদলের জন্য শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে: বকুল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ : বর্তমান বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থায় প্রযুক্তির অগ্রগতির আড়ালে শ্রমিকদের ওপর শোষণ ও বৈষম্য ক্রমাগত বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমেদ বকুল।

Manual1 Ad Code

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন একদিকে যেমন উৎপাদন বাড়াচ্ছে, অন্যদিকে শ্রমিকদের জীবনকে আরও অনিশ্চিত ও দুর্বিষহ করে তুলছে। ফলে শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে দেশের বৃহৎ শ্রমজীবী জনগোষ্ঠী।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে রাজধানীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত শ্রমিক সংগঠকদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমরেড নুর আহমেদ বকুল বলেন, “বিশ্বব্যাপী পুঁজির নতুন কৌশল ও প্রযুক্তিগত উৎকর্ষ শোষণের ধরনকে আরও জটিল ও তীব্র করেছে। এতে শ্রমিকদের অধিকার সংকুচিত হচ্ছে এবং সামাজিক বৈষম্য বাড়ছে।”

Manual7 Ad Code

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় ৮৭ শতাংশ শ্রমিক অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, যেখানে ট্রেড ইউনিয়ন গঠন বা কার্যক্রম পরিচালনার সুযোগ অত্যন্ত সীমিত।

তিনি আরও বলেন, “দেশের শ্রমজীবী মানুষ এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। বিদ্যমান অনেক ট্রেড ইউনিয়ন শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব সংগঠন মালিকপক্ষ বা এলিট শ্রেণির প্রভাবাধীন হয়ে পড়েছে।”

Manual3 Ad Code

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আদর্শভিত্তিক, স্বাধীন ও শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে শ্রম অধিকার ও মানবিক মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কমরেড কামরুল আহসান এবং সঞ্চালনা করেন কমরেড হিমাংশু সাহা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড রবিউল আলম খোকা, কমরেড মতিন মোল্লা, কমরেড সাব্বির আলী খান কলিন, কমরেড পলাশ রহমান, কমরেড হাসিব সরকার, কমরেড মেহেদী হাসান এবং কমরেড শাহীন শেখসহ আরও অনেকে।

Manual5 Ad Code

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সংগঠনের অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।

সভায় খাগড়া ওয়ার্ডের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শ্রমিক আন্দোলন জোরদার করতে সমন্বিত কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ