সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার শুভ উদ্বোধন শনিবার

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার শুভ উদ্বোধন শনিবার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), ২৪ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাপ্তাহিক পত্রিকা “কমলগঞ্জের হালচাল”।

এ উপলক্ষে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে পত্রিকার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। বিশেষ করে স্থানীয় জনজীবনের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার বিষয়ে পত্রিকাটি গুরুত্ব দেবে বলে জানানো হয়েছে।

পত্রিকার বার্তা সম্পাদক সালাহ্উদ্দিন শুভ জানান, “কমলগঞ্জের হালচাল” একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে কাজ করবে। সত্য ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশনই হবে তাদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করবে।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের পর ‘হালচাল’ পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা রাখা হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় পর্যায়ে একটি নতুন পত্রিকার আত্মপ্রকাশকে ঘিরে ইতোমধ্যেই সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, “কমলগঞ্জের হালচাল” স্থানীয় জনপদের সংবাদ ও সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ