মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৬ মে

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬

মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৬ মে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৬ এপ্রিল ২০২৬ : বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মৌলভীবাজার জেলায় প্রাথমিক বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর বিভিন্ন ধাপ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিংয়ের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। কঠোর মানদণ্ডে পরিচালিত এই পরীক্ষাগুলোতে প্রার্থীদের ধৈর্য, শক্তি ও কর্মদক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাছির উদ্দিন আহমেদ উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। এছাড়া পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা মো. স্নিগ্ধ আখতার (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পুলিশ সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার তদবির বা অনিয়মের সুযোগ না রেখে যোগ্য প্রার্থীদের বাছাই করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।

প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ প্রার্থীদের জন্য আগামী ১৬ মে ২০২৬ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা ও অন্যান্য যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ পুলিশে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই কঠোর ও বহুস্তরীয় নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ