হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের আছে: রাশিয়া

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের আছে: রাশিয়া

Manual7 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | জাতিসংঘ, ২৮ এপ্রিল ২০২৬ : জাহাজ চলাচল সীমিত করা এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর কার্যক্রমকে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেন বলে জানিয়েছে আলজাজিরা।

তিনি দাবি করেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উপকূলীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।

জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে নেবেনজিয়া বলেন, ইরানকে এককভাবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি নিজ প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়েছে।

Manual2 Ad Code

তবে বাস্তবে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় বলে তিনি মন্তব্য করেন।
উল্টো নেবেনজিয়ার অভিযোগ, কৃষ্ণসাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় হামলাকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

Manual5 Ad Code

তিনি বলেছেন, জলদস্যুরা যেমন তাদের জাহাজে খুলি ও হাড়ের চিহ্ন আঁকা কালো পতাকা ওড়ায়, তেমনি একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের অজুহাতে পশ্চিমা দেশগুলো তাদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ