নাজনিন রওশন চৌধুরী আর নেই

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

নাজনিন রওশন চৌধুরী আর নেই

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ মে ২০২৬ : শ্রীমঙ্গল শহরের গুহ রোড নিবাসী মরহুম শামীম আহমেদ চৌধুরীর স্ত্রী নাজনিন রওশন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual4 Ad Code

তিনি শনিবার (২ মে ২০২৬) রাত ১০টায় সিলেট আল হারাইমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

Manual2 Ad Code

মরহুমা নাজনিন রওশন চৌধুরী এম আর খান চা বাগান ও সবুজ টি কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর মামী ও সাজ্জাদুর রহমান চৌধুরীর চাচী শ্বাশুড়ি।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

Manual6 Ad Code

প্রয়াত শামীম আহমেদ চৌধুরীর স্ত্রী নাজনিন রওশন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Manual3 Ad Code

মরহুমার জানাজার নামাজ অদ্য রবিবার (৩ মে ২০২৬) বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ