তোমরা পড়ো, সাহসিকতা নিয়ে অগ্রসর হও

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৬

তোমরা পড়ো, সাহসিকতা নিয়ে অগ্রসর হও

Manual6 Ad Code

লাকী আক্তার |

মেয়েরা হাসো, স্বপ্ন দেখো
স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণপণে লড়ে যাও
তোমরা নাচো, আর আত্মবিশ্বাসে দাঁড়াও,
তোমরা বাঁচো, আর ভালোবাসা ছড়াও,
তোমরা পড়ো, সাহসিকতা নিয়ে অগ্রসর হও
নিজের কাজ মনোযোগ দিয়ে করো

Manual7 Ad Code

ফসল ফলাও, কলে-কারখানায় যাও,
কর্মে বলীয়ান হও,
শিক্ষা গ্রহণ করো, এগিয়ে যাও,
উপার্জন করো,
ঘরে, বাইরে, রাজনীতি কিংবা অর্থনীতিতে নেতৃত্ব দাও,
সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করো,
নতুন পথ তৈরি করো,
পুরাতন জিঞ্জির ভেংগে ফেলো।

Manual8 Ad Code

যেকোন পর্যায়ে অত্যাচারের প্রতিবাদ করো, পুরনো প্রথা ভাঙো, চুরমার করে দাও,
সমানাধিকারের জন্য লড়াই করো,
আর মুক্ত স্বাধীনতার গান গাও,

সম্পদ এবং সম্পত্তিতে মালিকানা দাবি করো,
যেখানে বঞ্চিত হও, প্রশ্ন করো,
লড়াই অব্যাহত রাখো।

অপমানের বিরুদ্ধে কথা বলো, সামনে এগিয়ে যাও,
পাহাড় কিংবা পর্বত জয় করো,
নিজের শক্তি হয়ে দাঁড়াও,
নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলো,
সব বাধাকে চ্যালেঞ্জ করো,
লড়াই করো,
নিজেদের সুরক্ষিত রাখো,
স্ব স্ব জায়গায় নিজের হিস্যা আদায়ে লড়াই করো, প্রাণভরে নির্ভয়ে বাঁচো,
নিজেদের গল্প শোনাও,
নতুন গল্প নির্মাণ করো,
পুরুষের লেন্সে নিজেকে দেখোনা,
তোমার লেন্স তুমি বানাও

Manual1 Ad Code

তুমি নির্মল আনন্দে বাঁচো
তুমি সুখী হও
তুমি নিজেকে ভালোবাসো
সমতার পক্ষে দাঁড়াও
লড়াই ছাড়া তোমার আর কোন পথ নাই…
#
লাকী আক্তার
৪ মে, ২০২৬

Manual1 Ad Code

এই কবিতার সারমর্ম হলো—

নারীদের আত্মমর্যাদা, স্বাধীনতা, সমতা ও ক্ষমতায়নের আহ্বান। কবি নারীদের শিক্ষা গ্রহণ, আত্মবিশ্বাস অর্জন, কঠোর পরিশ্রম, নেতৃত্বদান এবং জীবনের সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নারীদের প্রতি সকল ধরনের অত্যাচার, বৈষম্য, অপমান ও পুরনো কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন। নিজের অধিকার আদায়, সম্পদে মালিকানা দাবি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং নিজস্ব পরিচয়ে বাঁচার বার্তা এখানে তুলে ধরা হয়েছে। সর্বোপরি, সংগ্রামের মাধ্যমে নারীদের সাহসী, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন গড়ার আহ্বানই কবিতার মূল বক্তব্য।

এ সংক্রান্ত আরও সংবাদ