মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভা, পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ কর্মকর্তারা

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভা, পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ কর্মকর্তারা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৪ মে ২০২৬ : মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত এ সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত সমস্যা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Manual4 Ad Code

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়ে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে এপ্রিল (২০২৬) মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স নির্ধারিত মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার পরিদর্শক মনিরুজ্জামান খান। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার জয়ন্ত সরকার। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান সদর মডেল থানার এএসআই মো. জাহিদুল ইসলাম।

বিশেষ সাফল্যের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম-কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তিনি ৭টি চোরাই মোটরসাইকেল, একটি এক্স-করোলা প্রাইভেট কার উদ্ধার, ৬৫ পিস ইয়াবা ও ৪২০ গ্রাম গাঁজা জব্দ এবং রাজনগর থানার একটি হত্যা মামলার ৩ আসামিসহ মোট ১১ জন আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Manual8 Ad Code

এছাড়া পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় সততা ও দক্ষতার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের জন্য এএসআই মো. মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলার বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ সুপার আশা প্রকাশ করেন, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ