ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ’র সদস্য ফরম বিক্রি শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ’র সদস্য ফরম বিক্রি শুরু হচ্ছে কাল

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ মে ২০২৬ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যপদ পেতে আগ্রহী সাংবাদিকদের জন্য নতুন সদস্য ফরম বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৬ মে ২০২৬, বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এ ফরম বিক্রি শুরু হবে।

Manual3 Ad Code

ডিআরইউ সূত্রে জানা যায়, সদস্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আগ্রহী রিপোর্টারদের অফিস চলাকালীন সময়ে সংগঠনের নির্ধারিত কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Manual2 Ad Code

ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক এবং বাছাই কমিটির আহ্বায়ক এম এম জসিম এ বিষয়ে জানান, “যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সদস্যপদ প্রদান করা হবে।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

ডিআরইউ দেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সাংবাদিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করে আসছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এম এম জসিমের সঙ্গে ০১৭১১৪৬৯৯০ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ