পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বর্ষপূর্তিতে র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বর্ষপূর্তিতে র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | খাগড়াছড়ি, ০৫ মে ২০২৬ : “শিক্ষা, সংহতি, সাম্য ও প্রগতি”—এই শ্লোগানকে ধারণ করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) তাদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ৩৭ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালী, সমাবেশ এবং ২২তম কেন্দ্রীয় কাউন্সিল, যা আগামী ২০ ও ২১ মে খাগড়াছড়ি সদরে অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০ মে বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হবে। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হবে। এতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র-যুব প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

Manual3 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী বিমল কান্তি চাকমার। সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা (ঝিমিট)। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জুম্ম জনগোষ্ঠীর অধিকার এবং শিক্ষার অধিকার নিশ্চিতকরণসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

পরদিন ২১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরে অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন ও ২২তম কেন্দ্রীয় কাউন্সিল। এতে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। কাউন্সিলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ইউনিট থেকে আগত প্রতিনিধিরা অংশ নেবেন।

এদিকে, আয়োজিত এই কর্মসূচির সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের অধিকার আদায় ও ন্যায্য দাবির আন্দোলনে পাহাড়ী ছাত্র পরিষদের ভূমিকা ঐতিহাসিক। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং চুক্তি বাস্তবায়নের দাবিতে নতুন গতি সঞ্চার করবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি এবং শান্তিচুক্তির বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। ৩৭ বছর পূর্তির এই আয়োজনকে সংগঠনের নেতাকর্মীরা তাদের আন্দোলনের নতুন মাইলফলক হিসেবে দেখছেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ